সীমিত সম্পদ দিয়ে বাংলাদেশ সঠিকভাবে করোনা মোকাবেলা করছে: বাণিজ্যমন্ত্রী

সীমিত সম্পদ দিয়ে বাংলাদেশ সঠিকভাবে করোনা মোকাবেলা করছে: বাণিজ্যমন্ত্রী

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২০ । আপডেট: ০৮:৪৫

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, সীমিত সম্পদ দিয়েই বাংলাদেশ সঠিকভাবে করোনা (কোভিড-১৯) মোকাবেলা করছে।

‘করোনা সংক্রমণ রোধে এখন প্রয়োজন মানুষের সচেতনতা’-এ কথা উল্লেখ করে তিনি বলেন, জনসচেতনতা সৃষ্টির জন্য দেশের প্রচার মাধ্যমগুলোর গুরুত্ব সবচেয়ে বেশি। শুরু থেকেই দেশের প্রচার মাধ্যমগুলো দায়িত্বশীল ভূমিকা রেখে আসছে।

সোমবার (২৪ আগস্ট) সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ওয়ালটনের সহযোগিতায় কোভিড-১৯ মোকাবেলায় গণচীনের তাইওয়ানস্থ প্রতিষ্ঠান এক্সটার্নাল ট্রেড ডেভেলপমেন্ট সেন্টারের পক্ষ থেকে প্রদত্ব মেডিকেল সামগ্রী হস্তান্তর অনুষ্ঠানে বক্তৃতাকালে বাণিজ্যমন্ত্রী এসব কথা বলেন।

টিপু মুনশি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিক নির্দেশনায় আমরা সফলভাবে কোভিড-১৯ মোকাবেলা করে যাচ্ছি। ওয়ালটন স্বাস্থ্য সেবায় সরকারকে সহযোগিতা দিয়ে আসছে। তাইওয়ানের এ সহযোগিতা আমাদের কাজে লাগবে। পৃথিবীর অনেক দেশ পরস্পরকে সহযোগিতা দিয়ে যাচ্ছে। বাংলাদেশের বড় বড় শিল্প প্রতিষ্ঠানগুলো এগিয়ে আসলে দেশের স্বাস্থ্যসেবা খাত আরও উন্নত হবে। স্বাস্থ্য বিধি মেনে সকলকে চলতে হবে, এতে আমরা সকলেই নিরাপদ থাকবো।’ -বাসস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading