ডিমলায় বিএমএসএফ-এর পূর্ণাঙ্গ কমিটি গঠন

ডিমলায় বিএমএসএফ-এর পূর্ণাঙ্গ কমিটি গঠন

মহিনুল ইসলাম সুজন । উত্তরদক্ষিণ
নীলফামারী: মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২০ । আপডেট: ১৩:৩০

‘জেগে উঠো বাংলার বিবেক’ এই শ্লোগানকে সঙ্গে নিয়ে সাংবাদিকদের দাবি ও অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে নীলফামারীর ডিমলায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)-এর পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক (বিএমএসএফ)-এর কেন্দ্রীয় কমিটির নির্দেশ মোতাবেক সোমবার (২৪আগস্ট) দুপুরে ডিমলা প্রেসক্লাব কার্যালয়ে কাউন্সিলের মাধ্যমে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের এই কমিটি গঠন করা হয়। কমিটিতে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ডিমলা উপজেলা বিএমএসএফ’র আহবায়ক কমিটির সদস্য সরদার ফজলুল হক ও জসিম উদ্দিন নাগর। এতে মোট ২৮টি ভোটের মধ্যে ২৪টি ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন দৈনিক নয়া দিগন্ত পত্রিকার ডিমলা উপজেলা প্রতিনিধি সরদার ফজলুল হক। সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় দৈনিক জনতা পত্রিকার প্রতিনিধি মহিনুল ইসলাম সুজন ও সাংগঠনিক সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় দৈনিক প্রথম খবরের নুরনবী ইসলাম মানিক নির্বাচিত হন।

এ সময় ডিমলা প্রেসক্লাবের সভাপতি ও ডিমলা উপজেলা বিএমএসএফ’র আহবায়ক মাজহারুল ইসলাম লিটন, যুগ্ন আহ্বায়ক আবু হোসেন, সদস্য সচিব সহিদুল ইসলাম, সদস্য আলতাফ হোসেন চৌধুরী, ময়েন কবীর, জাহেদুল ইসলাম জাহিদ, ইউনুস আলী মোল্লাসহ বিএমএসএফ’র সকল সদস্যগণ উপস্থিত ছিলেন।

নব নির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়েছেন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)-এর নীলফামারী জেলা শাখার সাধারণ সম্পাদক নুর আলম।

এ নিয়ে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)-এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর বলেন, ডিমলা উপজেলায় সাংবাদিকদের অধিকার, মর্যাদা ও দাবি আদায়ে সরদার ফজলুকে সভাপতি ও মহিনুল ইসলাম সুজনকে সাধারণ সম্পাদক করে আগামী ১ বছরের জন্য ২৮ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading