সন্ত্রাস, দুর্নীতি ও দলবাজমুক্ত রাষ্ট্র গঠন করতে চায় জাপা: জিএম কাদের

সন্ত্রাস, দুর্নীতি ও দলবাজমুক্ত রাষ্ট্র গঠন করতে চায় জাপা: জিএম কাদের

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২০ । আপডেট: ১৫:২৯

জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদের এমপি বলেছেন, ‘সন্ত্রাস, চাদাঁবাজ, দুর্নীতিবাজ ও দলবাজমুক্ত রাষ্ট্র গঠনের লক্ষেই জাতীয় পার্টির রাজনীতি।’ তিনি বলেন, পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ-এর স্বপ্নে ক্ষুধা, দারিদ্য এবং বেকারত্ব মুক্ত নতুন বাংলাদেশ গড়তে দুর্বার বেগে এগিয়ে যাচ্ছে জাতীয় পার্টি। সাফল্যের সাথে রাষ্ট্র পরিচালনায় অভিজ্ঞ জাতীয় পার্টির দিকে দেশের মানুষ তাকিয়ে আছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যান-এর উত্তরাস্থ বাসভবনে জামালপুর জেলা জাতীয় পার্টি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় কালে প্রধান অতিথির বক্তৃতায় জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এ কথা বলেন।

জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান মোস্তফা আল মাহমুদ-এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও অতিরিক্ত মহাসচিব এডভোকেট মোঃ রেজাউল ইসলাম ভূঁইয়া। বক্তৃতা করেন, জামালপুর জেলা জাতীয় পার্টি সাধারণ সম্পাদক আলহাজ্জ জাকির হোসেন খান, জাতীয় পার্টি কেন্দ্রীয় সদস্য আনোয়ার হোসেন, সাত্তার হোসেন, মীর শামসুল আলম লিপটন, জামালপুর জেলা জাতীয় পার্টি সাংগঠনিক সম্পাদক কাজী খোকন, জামালপুর জেলা যুব সংহতির সভাপতি এডভোকেট আনিসুর রহমান মানিক। মতবিনিময় সভায় জামালপুর জেলা জাতীয় পার্টি ও বিভিন্ন অঙ্গ এবং সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading