আলিফ ম্যানুফ্যাকচারিং-এর বোর্ড সভার তারিখ ঘোষণা
উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২০ । আপডেট: ১৬:০৫
পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি আলিফ ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদের বোর্ড সভার তারিখ ঘোষণা করা হয়েছে বলে ডিএসই সূত্রে জানা গেছে।
সূত্রের তথ্যমতে, ৩১ আগস্ট বেলা সাড়ে ৩টায় কোম্পানিটির বোর্ড সভা অনুষ্ঠিত হবে।
সভায় ৩১ মার্চ, ২০২০ সমাপ্ত সময়ের তৃতীয় প্রান্তিকের অনীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য প্রকাশ করা হবে বলেও জানা গেছে।

