২ প্রতিবেদনের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

২ প্রতিবেদনের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২০ । আপডেট: ১৮:০০

২টি প্রতিবেদনের মোড়ক উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রতিবেদন দুটো হলো-‘বাংলাদেশ প্রেক্ষিত পরিকল্পনা ২০২১-২০৪১’ (বাংলাদেশ পার্সপেক্টিভ প্ল্যান ২০২১-২০৪১) এবং ‘টেকসই উন্নয়ন অভীষ্ট : বাংলাদেশ অগ্রগতি প্রতিবেদন ২০২০’ (সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোলস : বাংলাদেশ প্রগ্রেস রিপোর্ট ২০২০)।

প্রধানমন্ত্রী মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে গণভবন থেকে রাজধানীর শেরে-ই-বাংলা নগরের ন্যাশনাল ইকোনমিক কাউন্সিলের (এনইসি) কনফারেন্স রুমে এনইসি’র নির্বাহী কমিটি (একনেক)-এর সাপ্তাহিক বৈঠকের শুরুতে প্রতিবেদন দু’টির মোড়ক উন্মোচন করেন। একনেকের চেয়ারপার্সন শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে যোগ দেন। এনইসি কনফারেন্স রুম থেকে একনেক সদস্যরা এ সময়ে তার সাথে যুক্ত হন। সূত্র: বাসস।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading