এখনই ঝুঁকি নিতে চান না পূর্ণিমা
উত্তরদক্ষিণ । বুধবার, ২৬ আগস্ট ২০২০ । আপডেট: ১১:১০
আগামী সপ্তাহে ‘গাঙচিল’ ছবির শুটিংয়ের সমস্ত আয়োজন গুছিয়ে আনলেও চিত্রনায়িকা পূর্ণিমা এখনই শুটিং করোনারে ঝুঁকি নিতে চান না। তিনি আরো কিছুদিন দেরি করতে চান বলে জানিয়েছেন নায়ক ফেরদৌস।
ফেরদৌস নিজেও ফোন দিয়েছিলেন পূর্ণিমাকে। ফেরদৌস বলেন, ‘পূর্ণিমার মেয়েটা ছোট। তা ছাড়া প্রতিদিন অনলাইনের ক্লাসগুলোতে পূর্ণিমাকে মেয়ের সঙ্গে থাকতে হয়। তাই আর জোর দিয়ে কিছু বলতে পারিনি। সে আরো দুই সপ্তাহ অপেক্ষা করার অনুরোধ জানিয়েছে।’
শুটিং কেন করছেন না জানতে চাইলে পূর্ণিমা বলেন, ‘জীবনের চেয়ে কাজ বড় হতে পারে না। শুধু শুধু ঝুঁকি নেব না। পরিচালক নঈম ইমতিয়াজ নেয়ামূল ও অভিনেতা ফেরদৌস ভাই আমার অনুরোধ রেখেছেন। তাঁদের কাছে কৃতজ্ঞ।’

