করোনা: ঝিনাইদহে নতুন আক্রান্ত ৩৪ জন
খাইরুল ইসলাম নিরব । উত্তরদক্ষিণ
ঝিনাইদহ: বুধবার, ২৬ আগস্ট ২০২০ । আপডেট: ১২:৩৫
ঝিনাইদহে নতুন করে আরও ৩৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৫২১ জনে।
ঝিনাইদহ সিভিল সার্জন কার্যলয়ের মেডিক্যাল অফিসার ও করোনা সেলের মুখপাত্র ডা. প্রসেনজিৎ বিশ্বাস পার্থ জানান, বুধবার (২৬ আগস্ট) সকালে কুষ্টিয়া ল্যাব থেকে ঝিনাইদহে ৮৪টি নমুনার রিপোর্ট এসেছে। এর মধ্যে ৩৪টি পজেটিভ।
আক্রান্তদের মধ্যে – সদর উপজেলায় ৮ জন, কালীগঞ্জ উপজেলায় ১০ জন, শৈলকুপা উপজেলায় ১০ জন, হরিনাকুন্ডু উপজেলায় ৪ জন এবং কোটচাদপুর উপজেলায় ২ জন। আক্রান্ত ১৫২১ জনের মধ্যে সুস্থ্য হয়েছেন ৯২৮ জন। কোভিড-১৯ হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১৬ জন। জেলায় মোট মৃত্যুর সংখ্যা ২২ জন।

