করোনায় কুষ্টিয়ার দৌলতপুর থানার ওসির মৃত্যু

করোনায় কুষ্টিয়ার দৌলতপুর থানার ওসির মৃত্যু

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২০ । আপডেট: ১০:৪৫

প্রাণঘাতী করোনাভাইরাসের কাছে হেরে গেলেন কুষ্টিয়ার দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) এস এম আরিফুর রহমান(৪৫)। টানা প্রায় দু’সপ্তাহ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে বুধবার (২৬ আগস্ট) রাত পৌনে ১০টার দিকে ঢাকার রাজবাগ পুলিশ লাইন হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তার মৃত্যু হয় (ইন্না লিল্লাহি… রাজিউন)।

ওসি আরিফুর রহমানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন, কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার মুস্তাফিজুর রহমান।

জানা যায়, কুষ্টিয়ার দৌলতপুর থানার ওসি হিসেবে কর্মরত থাকা অবস্থায় গত ১০ আগষ্ট আরিফুর করোনায় আক্রান্ত হন। পরে শ্বাসকষ্ট শুরু হলে গত ১৫ আগষ্ট অ্যাম্বুলেন্স যোগে তাকে ঢাকার রাজবাগ পুলিশ লাইন হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে ভর্তির পর থেকেই মৃত্যুর আগ পর্যন্ত তিনি লাইফ সাপোর্টে ছিলেন।

আরিফুর রহমান ২০১৯ সালের ৩১ আগষ্ট কুষ্টিয়ার দৌলতপুর থানার অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করেন। এর আগে তিনি রেলওয়ে থানা সান্তাহারের অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করেন। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং এক বছর বয়সী কন্যা সন্তানের জনক ছিলেন।

ওসি আরিফুর রহমানের বাড়ি খুলনার রূপসা উপজেলার সামন্তসেনা গ্রামে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading