ইমাম বাটনের উৎপাদন বন্ধ

ইমাম বাটনের উৎপাদন বন্ধ

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২০ । আপডেট: ১১:০৫

পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি ইমাম বাটন ইন্ডাস্ট্রিজ লিমিটেডের উৎপাদন বন্ধ হয়ে গেছে বলে ডিএসই সূত্রে জানা গেছে।

দীর্ঘদিন ধরে ব্যবসায় লোকসানে থাকা কোম্পানিটি ক্রেতাদের ক্রয়াদেশ না থাকার কারণে উৎপাদন বন্ধ করতে বাধ্য হয়েছে।

জানা গেছে, ইমাম বাটন কর্তৃপক্ষ ডিএসইকে জানিয়েছেন, পর্যাপ্ত আয়ের অভাবে ২০১১ সাল থেকে কোম্পানিটি লোকসানে রয়েছে। এছাড়া বিক্রির স্বল্পতার কারণে উৎপাদন সক্ষমতার সন্তোষজনক ব্যবহার করা যাচ্ছে না। এরই ধারাবাহিকতায় করোনা মহামারিতে বিক্রি পুরোপুরি বন্ধ হয়ে গেছে। যে কারণে চলতি বছরের এপ্রিল মাস থেকে উৎপাদন বন্ধ রয়েছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading