ভোটারদের উৎসাহবোধক নির্বাচন চায় জাপা: বাবলু

ভোটারদের উৎসাহবোধক নির্বাচন চায় জাপা: বাবলু

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২০ । আপডেট: ১৬:১০

জাতীয় পার্টি (জাপা) মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেছেন, সাধারণ ভোটাররা যেন নির্বাচনে উৎসাহবোধ করে এমন নির্বাচন চায় জাতীয় পার্টি। একই সঙ্গে তিনি বলেন, প্রতিটি উপ-নির্বাচনে জাতীয় পার্টি সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ প্রত্যাশা করে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) দলের এক বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

এর আগে পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি-এর সভাপতিত্বে পার্টির কো-চেয়ারম্যানদের সাথে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। জাপা চেয়ারম্যানের বনানী কার্যালয় অনুষ্ঠিত বৈঠকে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুসহ উপস্থিত ছিলেন- পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি, কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশীদ এমপি, সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, মুজিবুল হক চুন্নু এমপি এবং অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি।

পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেন, রাজনৈতিক দলের অধিকার খর্ব হয় বা মানুষের ভোটাধিকার সংকুচিত হয় এমন কোনও সিদ্ধান্ত নির্বাচন কমিশন নিলে জাতীয় পার্টি তা মেনে নেবে না।

সভার সিদ্ধান্তের কথা গণমাধ্যমকে জানাতে জিয়াউদ্দিন বাবলু বলেন, আসন্ন পাঁচটি উপ-নির্বাচনেই জাতীয় পার্টি অংশ নেবে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading