রাজশাহীতে অতিরিক্ত মদ্যপানে রাশিয়ান নাগরিকের মৃত্যু

রাজশাহীতে অতিরিক্ত মদ্যপানে রাশিয়ান নাগরিকের মৃত্যু

উত্তরদক্ষিণ । শুক্রবার, ২৮ আগস্ট ২০২০ । আপডেট: ১০:৪৭

অতিরিক্ত মদ্যপানে রাজশাহীতে চিকিৎসাধীন অবস্থায় রাশিয়ান এক নাগরিকের মৃত্যু হয়েছে। নগরীর সিডিএম হাসপাতালে বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকাল সাড়ে ৫টার দিকে মারা যান তিনি। মৃত ব্যক্তির নাম সেরগে স্মোলনিকভ (৪৩)। তিনি পাবনার ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কাজ করতেন।

সিডিএম হাসপাতালের পরিচালক ডা. তোকি চৌধুরী বলেন, ‘সেরগেকে বিকাল সোয়া ৫টার দিকে ঈশ্বরদী থেকে নিয়ে এসে সিডিএম হাসপাতালে ভর্তি করা হয়। তারপর আমরা সবাই মিলে তাকে বাঁচিয়ে তোলার খুব চেষ্টা করেছি। তখন এখানে একজন রাশিয়ান চিকিৎসকও ছিলেন। কিন্তু তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি হওয়ায় তাকে বাঁচানো সম্ভব হয়নি।’

ডা. তোকি আরও বলেন, ‘সেরগের সঙ্গে যারা এসেছেন তারা আমাদের জানিয়েছেন, গত চার দিন ধরে তিনি টানা মদ্যপান করছিলেন। এ সময়ের মধ্যে তিনি অন্য কোনো খাবার খাননি।’

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading