দেশে ফিরেছেন বাংলাদেশে আটকে পড়া ৩,১৭৮ ইন্ডিয়ান

দেশে ফিরেছেন বাংলাদেশে আটকে পড়া ৩,১৭৮ ইন্ডিয়ান

উত্তরদক্ষিণ । শনিবার, ২৯ আগস্ট ২০২০ । আপডেট: ০৮:৪০

গত এক সপ্তাহে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে ৩ হাজার ১৭৮ জন ইন্ডিয়ান নাগরিক দেশে ফিরেছেন। করোনা মহামারিতে তারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে গত ৪ মাস ধরে আটকা ছিলেন। নতুন শর্ত মেনে গত ১৮ আগস্ট থেকে ইন্ডিয়ান নিজ দেশে ফিরতে শুরু করেন। একই সময়ে ইন্ডিয়া থেকে দেশে এসেছেন ৪৮১ জন বাংলাদেশি।

বেনাপোল ইমিগ্রেশন সূত্রে জানা যায়, করোনাভাইরাস সংক্রমণের কারণে ২৭ মার্চ থেকে ইন্ডিয়ায় প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে দেশটির সরকার। এতে করে ইন্ডিয়ান পাসপোর্টধারী যাত্রীরা বাংলাদেশে আটকা পড়েন। ১৮ আগস্ট ইন্ডিয়ান হাই কমিশনারের অনুমতিপত্র ও ৭২ ঘণ্টার মধ্যে করোনা নেগেটিভ সার্টিফিকেট নিয়ে ইন্ডিয়ায় প্রবেশের শর্ত দেয় ইন্ডিয়ান সরকার। এ শর্ত মেনে গত ১৮ আগস্ট সকাল থেকে ইন্ডিয়ায় ফিরে যেতে শুরু করেন দেশটির নাগরিকরা।

ফিরে যাওয়া ইন্ডিয়ান নাগরিকদের একজন গণমাধ্যমকে বলেন, ‘আমার বাড়ি দার্জিলিং শহরে। চলতি বছরের মার্চ মাসে ফরিদপুর রাজবাড়ীতে এক আত্মীয়র বাড়িতে বেড়াতে এসে আটকে পড়ে। দীর্ঘদিনের এ আতিথিয়তা সারা জীবনেও ভুলবো না। আসলেই বাংলাদেশিরা খুবই উদার মনের।’

বেনাপোল আন্তর্জাতিক পুলিশ ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান হাবীব বলেন, ইন্ডিয়া সরকারের নির্দেশে বাংলাদেশে আটকা পড়া ইন্ডিয়ান নাগরিকরা দেশে ফিরে যাচ্ছেন। বাংলাদেশি যাত্রীরাও অনেকে শর্তসাপেক্ষে ইন্ডিয়ান প্রবেশ করছেন। তবে ইন্ডিয়া থেকে ফেরা যাত্রীর সংখ্যা দিন দিন কমে আসছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading