কিশোরগঞ্জ-২ আসনের এমপি এবং তার ছেলে করোনায় আক্রান্ত

কিশোরগঞ্জ-২ আসনের এমপি এবং তার ছেলে করোনায় আক্রান্ত

উত্তরদক্ষিণ । শনিবার, ২৯ আগস্ট ২০২০ । আপডেট: ০৮:০৮

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন, কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য ও পুলিশের সাবেক মহাপরিদর্শক নূর মোহাম্মদ ও তার ছেলে ব্যারিস্টার ওমর মোহাম্মদ নূর।

বৃহস্পতিবার তাদের নমুনা পরীক্ষার রিপোর্টে কোভিড-১৯ পজিটিভ শনাক্ত হয়। সাংসদের ব্যক্তিগত সচিব (পিএস) মামুনুর রহমান শুক্রবার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, সংসদ নূর মোহাম্মদ বর্তমানে কটিয়াদী উপজেলার মানিকখালির নিজ বাড়িতে আছেন আর তার ছেলে ওমর নূর ঢাকার গুলশানের বাসায় চিকিৎসা নিচ্ছেন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading