করোনার টিকা নিয়ে পুতিন কন্যার দেহে অ্যান্টিবডি তৈরি

করোনার টিকা নিয়ে পুতিন কন্যার দেহে অ্যান্টিবডি তৈরি

উত্তরদক্ষিণ । শনিবার, ২৯ আগস্ট ২০২০ । আপডেট: ১০:৫৫

রাশিয়ায় তৈরি বিশ্বের প্রথম করোনাভাইরাসের টিকা নিয়ে সুস্থ আছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কন্যা। তার দেহে তৈরি হয়েছে অ্যান্টিবডি। রাশিয়া ২৪ সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে এমনই জানিয়েছেন প্রেসিডেন্ট পুতিন। এসময় পুতিন জানান, করোনাভাইরাসের বিরুদ্ধে লড়তে রাশিয়ার তৈরি আরেকটি টিকা তৈরি হচ্ছে। সেপ্টেম্বর মাসে সেটি প্রস্তুত হয়ে যাবে।

রুশ সংবাদ সংস্থা তাস জানিয়েছে, স্পুটনিক ভি (স্পুটনিক ৫) হলো বিশ্বে প্রথম করোনাভাইরাস প্রতিরোধক টিকা। গত ১১ আগস্ট এই টিকা আবিষ্কারের ঘোষণা করেন প্রেসিডেন্ট পুতিন। এরপর তার এক মেয়ের শরীরে ওই টিকা প্রয়োগের কথাও জানান তিনি। এর আগে বিশ্বে প্রথম কৃত্রিম উপগ্রহ ‘স্পুটনিক’ তৈরি করেছিল পূর্বতন সোভিয়েত ইউনিয়ন। সেই ঘটনাকে স্মরণে রেখে মারণ জীবাণু করোনার প্রতিরোধক টিকার নামও রাখা হয়েছে স্পুটনিক।

প্রেসিডেন্ট পুতিন জানিয়েছেন, এই টিকা প্রতিরোধ ক্ষমতা তৈরি করছে সেটা আমাদের দেশের বিশেষজ্ঞদের কাছে অত্যন্ত স্পষ্ট। এর মাধ্যমে অ্যান্টিবডি তৈরি হয়েছে, যা আমার মেয়ের ক্ষেত্রেও ঘটেছে। এটি ক্ষতিকর নয়। আমার মেয়ে ভালো আছে।

তিনি জানান, টিকা গ্রহণের প্রথম দিন মেয়ের শরীরে তাপমাত্রা ৩৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস উঠেছিল। দ্বিতীয় দিন তাপমাত্রা হয় ৩৭ ডিগ্রির কিছু বেশি। বিশেষজ্ঞরা জানিয়েছেন, এই টিকার প্রথম ডোজ নেওয়ার ২১ দিন ও দ্বিতীয় ডোজ নেওয়ার পর তাপমাত্রা সামান্য বেড়ে যায়।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading