পাবনায় অজ্ঞাতনামা লাশ উদ্ধার

পাবনায় অজ্ঞাতনামা লাশ উদ্ধার

শাহীন রহমান । উত্তরদক্ষিণ
পাবনা: শনিবার, ২৯ আগস্ট ২০২০। আপডেট: ১০:২৫

পাবনা-ঈশ্বরদী মহাসড়কে সদর উপজেলার টেবুনিয়া বাজারের অদূরে মজিদপুর নামক স্থান থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির (৫০) লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৮ আগস্ট) সন্ধ্যায় স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে সদর থানা পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

পাবনা সদর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) রওশন আলী লাশ উদ্ধারের তথ্য নিশ্চিত করে জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ মজিদপুর সিএনজি পাম্পের পাশের একটি ডোবা থেকে লাশটি উদ্ধার করে।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, মানসিক ভারসাম্যহীন একব্যক্তি গত কয়েকদিন ঘটনাস্থলের আশপাশে ঘোরাফেরা করছিলো। ধারণা করা হচ্ছে, লাশটি ওই মানসিক ভারসাম্যহীন ব্যক্তির হতে পারে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading