সপ্তাহজুড়ে দর বৃদ্ধির শীর্ষে মিরাকল ইন্ডাস্ট্রিজ
উত্তরদক্ষিণ । শনিবার, ২৯ আগস্ট ২০২০। আপডেট: ১১:২৯
সদ্য বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর বৃদ্ধির শীর্ষে রয়েছে মিরাকল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। সপ্তাহজুড়ে শেয়ারটির দর ৩১.০২ শতাংশ বেড়েছে বলে ডিএসই সূত্রে জানা গেছে।
সপ্তাহটিতে শেয়ারটি গড়ে প্রতিদিন ৩ কোটি ২৭ লাখ টাকার লেনদেন করে। আর পুরো সপ্তাহে কোম্পানিটি ১৬ কোটি ৩৭ লাখ ৭১ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে।
দর বৃদ্ধির শীর্ষ তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচ্যুয়াল ফান্ড। কোম্পানিটির সর্বোচ্চ দর বেড়েছে ২৯ দশমিক ৪৭ শতাংশ। কোম্পানিটির গড়ে প্রতিদিন ১ কোটি ৭১ লাখ ৬৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর পুরো সপ্তাহে ৮ কোটি ৫৮ লাখ ৩৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
সপ্তাহজুড়ে দর বৃদ্ধির শীর্ষ তালিকার তৃতীয় স্থানে রয়েছে কুইন সাউথ টেক্সটাইল। গেল সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর বেড়েছে ২৯ দশমিক ২৩ শতাংশ। কোম্পানিটি গড়ে প্রতিদিন ৪ কোটি ৪৫ লাখ ৬৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর সপ্তাহজুড়ে কোম্পানিটি ২২ কোটি ২৮ লাখ ৪৯ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে।
তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- এসইএমএল লেকচার ইক্যুয়িটি ম্যানেজমেন্ট ফান্ড, ইস্টার্ণ লুব্রিকন্টস, দেশ গার্মেন্টস, ইস্টার্ণ ইন্স্যুরেন্স, নর্দার্ন জুট, সিএপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ড, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ লিমিটেড।

