স্ত্রীসহ করোনায় আক্রান্ত শেরপুর সদরের ইউএনও
উত্তরদক্ষিণ । রবিবার, ৩০ আগস্ট ২০২০ । আপডেট: ০৯:১১
স্ত্রীসহ করোনায় আক্রান্ত হয়েছেন, শেরপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ ফিরোজ আল মামুন।
ইউএনও ফিরোজ আল মামুন এবং তার স্ত্রী শেরপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শিক্ষক (অতিরিক্ত কৃষি কর্মকর্তা) তৌফিকুর নাহারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে ভর্তি করা হয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ওয়ালিউর রহমান জানান।
জানা যায়, গত কয়েক দিন ধরেই ফিরোজ আল মামুন করোনা উপসর্গ জ্বর, সর্দি, কাশি, শরীরব্যথা ও শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন। বুধবার শেরপুর জেলা হাসপাতালে নমুনা দেয়ার পর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবের পরীক্ষায় ফলাফল করোনা নেগেটিভ আসে। কিন্তু শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় বৃহস্পতিবার তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
শুক্রবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে তার এবং তার স্ত্রীর নমুনা পরীক্ষার ফল পজিটিভ আসে। পরে তাদের আইসোলেশন ইউনিটে ভর্তি করা হয়।
এদিকে, ‘ইউএনও ফিরোজ আল মামুনের করোনার সাথে ডেঙ্গু সংক্রমণও ধরা পড়েছে’ বলে গণমাধ্যমকে জানিয়েছেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হামিদুর রহমান।

