করোনায় গাবতলী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতির মৃত্যু

করোনায় গাবতলী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতির মৃত্যু

উত্তরদক্ষিণ । সোমবার, ৩১ আগস্ট ২০২০ । আপডেট: ১০:৫৮

করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন, বগুড়া জেলার গাবতলী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও সাবেক উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আব্দুল বাছেদ (৭০)

তিনি গাবতলী উপজেলার নারুয়ামালা ইউনিয়নের চককাতুলী গ্রামের মৃত আব্দুল হাকিম মেম্বারের বড় ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, করোনায় আক্রান্ত হয়ে গত শুক্রবার রাত ৯টায় তিনি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেক) ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার (৩০ আগস্ট) সকাল সাড়ে ৬টায় মারা যান তিনি।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে ও নাতী-নাতনীসহ অসংখ্য গুনাগ্রাহী রেখে গেছেন। রবিবার বাদ জোহর চককাতুলী গ্রামের বাড়িতে জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading