সাভারে বাস চাপায় নিহত ১

সাভারে বাস চাপায় নিহত ১

সাদ্দাম হোসেন । উত্তরদক্ষিণ
সাভার: সোমবার, ৩১ আগস্ট ২০২০ । আপডেট: ১২:৫০

ঢাকার সাভারে রাস্তা পারাপারের সময় অজ্ঞাত পরিবহন চাপায় আব্দুস সালাম (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।

রবিবার (৩০ আগস্ট) দুপুরে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের হেমায়েতপুর বাসষ্ট্যান্ড এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুস সালাম কিশোরগঞ্জ জেলার শোলাকিয়া খরমপট্টি হাজী এরশাদুল হকের ছেলে। তিনি রাজধানীর কলাবাগান এলাকায় ভাড়া থাকতেন বলে জানা গেছে।

পুলিশ জানায়, দুপুরে রাস্তা পারাপারের সময় কোন অজ্ঞাত পরিবহনের চাপায় নিহত হয় আব্দুস সালাম। পরে স্থানীয়দের খবরের ভিত্তিতে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়। ধারণা করা হচ্ছে রাস্তা পারাপারের সময় ঢাকাগামী কোন পরিবহন তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

সাভার মডেল থানার উপ-পরিদর্শক নাজিউর রহমান বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। তাদের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading