এনবিআর ভেঙে নীতি ও ব্যবস্থাপনা বিভাগ আলাদা করছে সরকার

এনবিআর ভেঙে নীতি ও ব্যবস্থাপনা বিভাগ আলাদা করছে সরকার

উত্তরদক্ষিণ। রবিবার (২১ জুন) ২০২৬, আপডেট ২২:৩০

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দীর্ঘদিনের কাঠামোগত দুর্বলতা কাটিয়ে কর প্রশাসনকে আরও দক্ষ ও কার্যকর করতে বড় ধরনের সংস্কারের পথে হাঁটছে সরকার। এর অংশ হিসেবে এনবিআরকে দুই ভাগে বিভক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। নতুন কাঠামোয় রাজস্ব নীতি প্রণয়ন ও রাজস্ব ব্যবস্থাপনার দায়িত্ব পৃথক দুটি বিভাগের মাধ্যমে পরিচালিত হবে।

রবিবার (২১ জুন) রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে এ পরিকল্পনার কথা জানান অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

তিনি বলেন, দেশের কর-জিডিপি অনুপাত বৃদ্ধি, রাজস্ব আহরণে দক্ষতা বাড়ানো এবং কর প্রশাসনে জবাবদিহি নিশ্চিত করতে এই সংস্কার উদ্যোগ নেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে এনবিআরের বর্তমান কাঠামো নীতি প্রণয়ন ও বাস্তবায়নের ক্ষেত্রে বিভিন্ন সীমাবদ্ধতায় ভুগছে। প্রস্তাবিত পুনর্গঠনের মাধ্যমে সেই দুর্বলতাগুলো দূর করা সম্ভব হবে বলে আশা করছে সরকার।

অর্থমন্ত্রী বলেন, এনবিআর এমন একটি সমস্যা, যা আমাদের সমাধান করতে হবে। আমরা এটিকে দুই ভাগে ভাগ করতে যাচ্ছি। নীতি নির্ধারণের জন্য একটি আলাদা বডি এবং ব্যবস্থাপনার জন্য আরেকটি আলাদা বডি থাকবে।

সরকারের পরিকল্পনা অনুযায়ী, রাজস্ব নীতি বিভাগ সম্পূর্ণ স্বাধীনভাবে করনীতি প্রণয়ন করবে। অপরদিকে, রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ সেই নীতিগুলোর বাস্তবায়ন ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করবে। ফলে নীতি নির্ধারণ ও বাস্তবায়নের মধ্যে একটি সুস্পষ্ট বিভাজন তৈরি হবে, যা আধুনিক কর প্রশাসনের আন্তর্জাতিক চর্চার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading