মালয়েশিয়ার কারাগারে থাকা বাংলাদেশিদের মুক্ত করতে চেষ্টা চালাবো: প্রধানমন্ত্রী
উত্তরদক্ষিণ। রবিবার (২১ জুন) ২০২৬, আপডেট ২১:৩০
দেশের বাইরে কাজ করতে ইচ্ছুক শ্রমশক্তিকে উন্নত প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ শ্রমশক্তিতে পরিণত করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার (২১ জুন) প্রধানমন্ত্রী হিসেবে প্রথম সফরে মালয়েশিয়ায় পৌঁছে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। এ সময় প্রধানমন্ত্রীর স্ত্রী ডা. জুবাইদা রহমানও তার সঙ্গে ছিলেন।
শ্রমিকদের উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, যেসব শ্রমিকরা বিদেশে আসবেন, তাদের ভাষা শেখানোর পাশাপাশি ও ট্রেনিংও দেবে সরকার। এরজন্য দেশের টেকনিক্যাল ইনস্টিটিউশন আপডেট করা হবে। আগামী ১০ বছরে কোথায় কোথায় কাজ নিয়ে বাংলাদেশিরা যেতে পারেন, তা নিয়ে কাজ করছে সরকার।
মালয়েশিয়া অবস্থানকারী বাংলাদেশিদের প্রশংসা করে তিনি বলেন, ১৪ সালে এসেছিলাম। আজ এসে দেখলাম, এ দেশের রাস্তা বাংলাদেশের চেয়েও পরিষ্কার। এই রাস্তা পরিষ্কার রাখতে বাংলাদেশিরাও সহযোগিতা করছে। তাহলে আমরা দেশকে কেন পরিষ্কার রাখতে পারবো না?
ইউডি/এবি

