পূর্ব রামপুরায় আজ গ্যাস থাকবে না ২ ঘণ্টা
উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২০ । আপডেট: ০৯:৩০
মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত দুই ঘণ্টা গ্যাস পাইপলাইন সংস্কার কাজের জন্য পূর্ব রামপুরার ভুইয়া গলি এবং এর আশপাশের এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, রামপুরা বাসস্ট্যান্ড থেকে হাইস্কুল গলি, পুরাতন পুলিশ বক্স, সংলগ্ন এলাকা, অগ্নিশিখা গলি এবং সংলগ্ন এলাকার গৃহস্থালি গ্রাহক, বাণিজ্যিক গ্রাহক, সিএনজি স্টেশন এবং শিল্প প্রতিষ্ঠানে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

