বাংলাদেশকে ২টি ল্যাব ও ৮ লাখ টেস্টিং কিট দেবে দ. কোরিয়া: স্বাস্থ্যমন্ত্রী

বাংলাদেশকে ২টি ল্যাব ও ৮ লাখ টেস্টিং কিট দেবে দ. কোরিয়া: স্বাস্থ্যমন্ত্রী

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২০ । আপডেট: ০৯:০৫

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক এমপি বলেছেন, “দক্ষিণ কোরিয়া বাংলাদেশকে খুব দ্রুত ৮ লাখ কোভিড কিট ও ২টি টেস্টিং ল্যাব প্রদান করবে।”

সোমবার (৩১ আগস্ট) সকালে সচিবালয়ে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত লি জ্যাং কেয়ান এর সাথে একটি দ্বি-পাক্ষিক বৈঠক শেষে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। বৈঠকে দক্ষিণ কোরিয়ার সাথে কোভিড-১৯ মোকাবেলায় উভয় দেশের বাস্তব অভিজ্ঞতাচিত্রসমূহের তথ্য আদান-প্রদান করা হয়।

দেশে করোনা ভ্যাকসিন আমদানী প্রসঙ্গে ব্রিফিং-এ স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘দেশে ভ্যাকসিন আমদানী প্রক্রিয়া চলমান রয়েছে। চায়না কোম্পনাী সাইনোভ্যাককে ইতোমধ্যেই দেশে শেষ ধাপের ট্রায়ালে অনুমোদন দেয়া হয়েছে।’

তিনি বলেন, ‘ভারতের সেরাম কোম্পানী কর্তৃক উৎপাদিত অক্সফোর্ড ভ্যাকসিন আনার বিষয়েও আলোচনা চলছে। একই সাথে রাশিয়া সরকারের কাছেও ভ্যাকসিন আমদানীর ব্যাপারে আমরা চিঠি দিয়েছি। এ ব্যাপারে রাশিয়ার অ্যাম্বেসেডরের সাথে সরকারের ফলপ্রসু আলোচনাও হয়েছে। করোনা মোকাবেলায় যে ভ্যাকসিন আগে আসবে সরকার সেটিকে প্রাধান্য দেবে।’ খবর বাসস-এর।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading