বরিশালে ২ স্পিডবোটের সংঘর্ষ, শিশু নিহত

বরিশালে ২ স্পিডবোটের সংঘর্ষ, শিশু নিহত

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২০ । আপডেট: ১০:৪২

বরিশালের হিজলা উপ‌জেলায় মেঘনা নদী‌তে দুই স্পিড‌বো‌টের মু‌খোমু‌খি সংঘ‌র্ষে এক শিশু নিহত হ‌য়ে‌ছে। সোমবার (৩১ আগস্ট) দিবাগত রাত সোয়া ৮টার দি‌কে মেমানীয় এলাকায় মেঘনা মোহনায় এ দুর্ঘটনা ঘ‌টে। এতে দুই স্পিডবো‌টের চালকসহ আরও তিনজন আহত হ‌ন।

নিহত রা‌জিয়া (১১) মেমানীয় ইউনিয়নের ভা‌রৈয়া গ্রা‌মের বেল্লাল রা‌ঢ়ির মেয়ে। সে একই ইউনিয়নের চরকুশু‌রিয়া গ্রা‌মে তার মামা আব্দুল্লাহর সা‌থে থাকত।

গৌরবদী ইউনিয়ন প‌রিষ‌দের চেয়ারম্যান নজরুল ইসলাম মিলন জানান, চিকিৎসা শেষে ঢাকা থেকে ফেরা আব্দুল্লাহ ও রাজিয়া বাড়ি যেতে উপ‌জেলার পুরান লঞ্চঘাট থে‌কে রাত ৮টার দি‌কে হিজলা-গৌরবধী রু‌টের স্পিড‌বো‌টে ওঠে। সোয়া ৮টার দি‌কে মেমানীয়ায় মেঘনা মোহনায় বিপরীত দিক থে‌কে আসা আরেকটি স্পিড‌বোটের সা‌থে তাদের মু‌খোমু‌খি ধাক্কা লা‌গে।

বিষয়টি নিশ্চিত করে হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অসীম কুমার সিকদার জানান, স্পিড‌বো‌টের ব‌ডি ভে‌ঙে রা‌জিয়ার পে‌টে ঢু‌কে গেলে সে ঘটনাস্থ‌লেই মারা যায়। দুর্ঘটনায় আহত তিনজনকে হিজলা স্বাস্থ্য কম‌প্লে‌ক্সে ভ‌র্তি করা হ‌য়ে‌ছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading