খুলনায় প্রতিপক্ষের হামলায় কৃষক নিহত, আটক ২

খুলনায় প্রতিপক্ষের হামলায় কৃষক নিহত, আটক ২

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২০ । আপডেট: ১০:৪২

খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার বেতাগ্রামে প্রতিপক্ষের হামলায় এক কৃষক নিহত হয়েছেন। সোমবার (৩১ আগস্ট) সকালে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ।

নিহত সিরাজুল ইসলাম (৪৭) ওই এলাকার মোক্তার গাজীর ছেলে। আটককৃতরা হলেন- হাসান গাজী (২১) ও তার মা ফুলমতি বেগম (৬৫)।

ডুমুরিয়া থানার ওসি আমিনুল ইসলাম বিপ্লব জানান, জমিজমা নিয়ে আপন চাচাতো ভাইদের সাথে বেতাগ্রামের সিরাজুল ইসলামের বিরোধ চলে আসছিল। এর জের ধরে সোমবার সকাল ১০টার দিকে প্রতিপক্ষরা বাড়িতে ঢুকে সিরাজুল ইসলামের ওপর হামলা চালায়। এতে ঘটনাস্থলেই তিনি ( সিরাজুল) নিহত হন। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ।

অন্যান্য আসামিদের আটকের জন্য এলাকায় অভিযান অব্যাহত রয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading