বিডি ফাইন্যান্সের লভ্যাংশ ঘোষণা

বিডি ফাইন্যান্সের লভ্যাংশ ঘোষণা

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২০ । আপডেট: ১০:৪২

শেয়ারহোল্ডারদের জন্য ১২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি বিডি ফাইন্যান্স লিমিটেডের পরিচালনা পর্ষদ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

৩১ ডিসেম্বর ২০১৯ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কোম্পানিটি এ লভ্যাংশ ঘোষণা করেছে।

জানা গেছে, সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ২৬ পয়সা। গত বছরের একই সময়ে এটি ছিলো ১ টাকা ১২ পয়সা।

৩১ ডিসেম্বর,২০১৯ সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৬ টাকা ৩৭ পয়সা।

লভ্যাংশ অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৮ অক্টোবর।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading