ডিএসইর ওয়েবসাইট ব্যবহারে ফ্রিতে ট্রেনিং দেয়া হবে
উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২০। আপডেট: ১৩:৪০
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইট সঠিকভাবে ব্যবহার করা নিয়ে বুধবার (০২ সেপ্টেম্বর) ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত হবে।
ওইদিন বিকাল ৪টায় অনুষ্ঠানটি শুরু হবে বলে ডিএসই সূত্রে জানা গেছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম। এছাড়া কমিশনারগণ উপস্থিত থাকবেন।
ট্রেনিং প্রোগ্রামটি যৌথভাবে আয়োজন করেছে বাংলাদেশ একাডেমি ফর সিকিউরিটিজ মার্কেট (বিএএসএম), বিএসইসি ও ডিএসইর ট্রেনিং একাডেমি।
আগ্রহীরা নির্দিষ্ট ফরম পূরনের মাধ্যমে ট্রেনিং প্রোগ্রামে অংশগ্রহন করতে পারবেন। এতে কোন ফি দিতে হবে না।

