প্রণব মুখার্জিকে শেষ শ্রদ্ধা জানালেন নরেন্দ্র মোদি
উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২০। আপডেট: ১৪:৩০
ইন্ডিয়ার সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জিকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন দেশটির বর্তমান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) সকালে দিল্লির রাজাজি মার্গে তার বাসভবনে প্রয়াতকে আরও শ্রদ্ধা জানান উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু ও তিন বাহিনীর প্রধান। এছাড়া শ্রদ্ধা জানিয়েছেন শাসক-বিরোধী সব দলের রাজনীতিবিদদের পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টরা। খবর আনন্দবাজার পত্রিকা’র।
আরও পড়ুন: প্রণব মুখার্জির জন্য ইন্ডিয়ায় ৭ দিনের শোক
খবরে জানা যায়, প্রণব মুখার্জি শেষকৃত্য’র আগে দিল্লির রাজাজি মার্গে তার বাসভবনে রাখা হয় তার মরদেহ। শ্রদ্ধা জানানোর জন্য বাসভবনে রাখা হয় তার একটি ছবি। সেই ছবিতেই ফুল দিয়ে শ্রদ্ধা জানান সবাই।
আরও পড়ুন: ‘ভারতরত্ন’ প্রণব মুখার্জি আর নেই
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ছাড়াও প্রণবের মরদেহে শ্রদ্ধা জানিয়েছেন, উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নায়ডু, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ, লোকসভার স্পিকার ওম বিড়লা, চিফ অব ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত, বিমানবাহিনী প্রধান মার্শাল আরকেএস ভাদুরিয়া, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল করমবীর সিং, সস্ত্রীক সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংহ, কংগ্রেসের লোকসভার দলনেতা অধীর চৌধুরী, কংগ্রেস সংসদ সসদ্য রাহুল গান্ধী, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালসহ বহু নেতা, মন্ত্রী ও সাধারণ মানুষ।
আরও পড়ুন: প্রণব মুখার্জির মৃত্যুতে বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক

