৬ ফান্ড স্পট মার্কেটে যাচ্ছে বুধবার
উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২০। আপডেট: ১৫:২৫
বুধবার (০২ সেপ্টেম্বর) স্পট মার্কেটে যাচ্ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ৬ ফান্ড।
ফান্ডগুলো হলো – ট্রাস্ট ব্যাংক ফাস্ট মিউচ্যুয়াল ফান্ড, আইএফসি ব্যাংক ফাস্ট মিউচ্যুয়াল ফান্ড, গ্রামীন ওয়ান: স্কীম টু ফান্ড, ফার্স্ট বাংলাদেশ ফিক্সট ইনকাম ফান্ড, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড ও ইবিএল ফাস্ট মিউচ্যুয়াল ফান্ড।
ডিএসই সূত্রে জানা গেছে, আগামী রবিবার (০৬ সেপ্টেম্বর) ফান্ডগুলোর বার্ষিক সাধারণ সভা (এজিএম) সংক্রান্ত রেকর্ড ডেট। এর আগের দুই কার্যদিবস অর্থাৎ ২ ও ৩ সেস্টেম্বর স্পট মার্কেটে হবে এসব ফান্ডের শেয়ার লেনদেন।
রেকর্ড ডেটের কারণে আগামী ৬ সেপ্টেম্বর লেনদেন স্থগিত রাখবে ফান্ডগুলো।

