বান্দরবানে বন্য হাতির হামলায় বৃদ্ধার মৃত্যু

বান্দরবানে বন্য হাতির হামলায় বৃদ্ধার মৃত্যু

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২০। আপডেট: ১৫:২০

বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নে বন্য হাতির হামলায় মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) ভোরে আশ্রাফিয়া বেগম (৬০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তিনি সরই ইউনিয়নের আন্ধারি জামালপুর এলাকার মৃত সাহেব আলী তালুকদারের স্ত্রী।

জানা যায়, গত কয়েক দিন ধরে ১০-১২টির একপাল বন্য হাতি লোকালয়ে হামলা চালিয়ে একের পর এক ঘরবাড়ি ভাংচুর করছে।

সোমবার দিনগত রাতে বন্য হাতির পালটি আন্দারী জামালপুর এলাকা ও এর আশপাশের জনবসতি ও ফসলি জমিতে হামলা চালায়। হাতির পালটি ফলজ ও বনজ বাগানের ব্যাপক ক্ষতিসহ কাঁচা ঘরবাড়ি ভাংচুর করে। মঙ্গলবার ভোরে স্থানীয়রা ফজরের নামাজ পড়তে উঠলে সাহেব আলী তালুকদারের বাড়ি ভাংচুর অবস্থায় দেখতে পায়। এ সময় বাড়ির পাশে বৃদ্ধ নারীর ক্ষত-বিক্ষত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দিলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

এদিকে লামা বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এস এম কায়ছার বলেন, ক্ষতিগ্রস্তদের বন বিভাগের পক্ষ থেকে বিধি মোতাবেক ক্ষতিপূরণ প্রদান করা হবে। এছাড়া, হাতিগুলোকে গহীন পাহাড়ে সরানোর ব্যবস্থা করা হবে। সরই ইউনিয়নের বিভিন্ন গ্রামে বর্তমানে হাতি আতঙ্ক বিরাজ করছে। বন্য হাতির হামলার আশঙ্কায় নির্ঘুম রাত কাটাচ্ছেন স্থানীয়রা।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading