ভিয়েতনাম ও কাতার ফেরত ৮৩ বাংলাদেশি কারাগারে

ভিয়েতনাম ও কাতার ফেরত ৮৩ বাংলাদেশি কারাগারে

উত্তরদক্ষিণ । বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২০ । আপডেট: ০৮:৪০

ভিয়েতনাম ও কাতার ফেরত ৮৩ বাংলাদেশিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) ঢাকা মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট সত্যব্রত সিকদার তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

এদিন তাদের ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠায় পুলিশ।

মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা তুরাগ ধানার উপ-পরিদর্শক মো. আনোয়ার হোসেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

৮৩ জন বিভিন্ন সময় বিদেশ থেকে বাংলাদেশে ফেরার পর তাদের উত্তরায় কোয়ারেন্টাইনে পাঠানো হয়। মঙ্গলবার সকালে তাদের ৫৪ ধারায় গ্রেপ্তারের তথ্য জানান তুরাগ থানার ওসি নুরুল মোত্তাকীন।

গ্রেপ্তার ৮৩ জনের মধ্যে রয়েছে দু’জন কাতার থেকে ফেরত, বাকিরা সবাই ভিয়েতনাম ফেরত। তারা সেখানে কোনো অপরাধে জড়ানোয় জেলখানায় ছিলেন। সেখান থেকে পরে তাদের বাংলাদেশে পাঠানো হয়। -ইউএনবি

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading