বিদ্যুত খাতে স্বচ্ছতায় প্রযুক্তির ব্যবহার বাড়ানো প্রয়োজন: নসরুল

বিদ্যুত খাতে স্বচ্ছতায় প্রযুক্তির ব্যবহার বাড়ানো প্রয়োজন: নসরুল

উত্তরদক্ষিণ । বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২০ । আপডেট: ০৮:২০

বিদ্যুৎ খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে প্রযুক্তির ব্যবহার বাড়াতে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

অনলাইনে যশোরে স্মার্ট প্রি-পেইড মিটার স্থাপন কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, ‘আধুনিক প্রযুক্তি সেবার মান বৃদ্ধি করে গ্রাহকদের সন্তুষ্টি নিশ্চিত করবে।’

যশোর শহরে স্মার্ট প্রি-পেইড মিটার চালু করায় গ্রাহকরা বিদ্যুত ব্যবহার সম্পর্কে প্রচুর স্বাধীনতা পাবেন উল্লেখ করে তিনি বলেন, ‘বিদ্যুতের ব্যবহার গ্রাহকদের নিয়ন্ত্রণে থাকবে।’

তিনি যশোরে ভূগর্ভস্থ তার স্থাপন, স্মার্ট গ্রিড স্থাপন কার্যক্রমের প্রস্তাব দ্রুত মন্ত্রণালয়ে প্রেরণ ও বিদ্যমান সম্পদের যথাযথ ব্যবহারের পদক্ষেপ নেয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

কর্মকর্তারা জানান, যশোরে গ্রাহক সংখ্যা ৯০ হাজার ৪৩০ জন। প্রস্তাবিত প্রি-পেইড মিটার ৪৬ হাজার ৫০৯টি স্থাপনের প্রাথমিক লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

তারা বলেছেন, প্রি-পেইড মিটার ব্যবহারের ফলে গ্রাহকরা তাদের বাজেট অনুযায়ী বিদ্যুত ব্যবহার করতে পারবেন এবং তারা তাদের নেট বিদ্যুত বিলে এক শতাংশ ছাড় পাবেন।

তারা বলেছেন, নতুন সংযোগের ক্ষেত্রে কোনো নিরাপত্তা জামানত গ্রহণ করা হবে না এবং রিচার্জ প্রক্রিয়াটিও খুব সহজ। -ইউএনবি

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading