স্থগিত হওয়া সব সিরিজ খেলতে চায় বিসিবি

স্থগিত হওয়া সব সিরিজ খেলতে চায় বিসিবি

উত্তরদক্ষিণ । বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২০ । আপডেট: ০৮:৪০

কোভিড-১৯ পরিস্থিতির কারণে স্থগিত হওয়া সব ম্যাচ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) খেলতে চায় বলে মন্তব্য করেছেন বোর্ড-এর সিইও নিজামউদ্দিন চৌধুরী।

এই বছরের মার্চে ঢাকায় ছিল জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের শেষ আন্তর্জাতিক ম্যাচ। এরপর টাইগারদের একটি টেস্ট এবং ওয়ানডের জন্য পাকিস্তান সফরে যাওয়ার কথা ছিল। তবে কোভিড-১৯ এর কারণে পাকিস্তান সিরিজের সেই অংশটি পিছিয়ে দেয়া হয়েছে।

এর সাথে অস্ট্রেলিয়ার বিপক্ষে হোম সিরিজ, আয়ারল্যান্ড এবং নিউজিল্যান্ডের বিপক্ষে অ্যাওয়ে সিরিজও পিছিয়ে দেয়া হয়েছে। জুলাই-আগস্টে শ্রীলঙ্কার বিপক্ষে একটি সিরিজ থাকলেও এটি পিছেয়ে এখন অক্টোবরে নির্ধারণ করা হয়েছে।

নিজামউদ্দিন মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) গণমাধ্যমকে বলেন,‘পাকিস্তানের বিপক্ষে একটি টেস্ট ও ওয়ানডে বাদে মোট চারটি সিরিজ স্থগিত করা হয়েছে। পাকিস্তান সিরিজের বাকি খেলাগুলো খেলতে আমাদের অল্প কয়েকদিনের একটা সময় দরকার। আমরা তাদের সাথে কথা বলার পর পাকিস্তান সিরিজের বাকি অংশটি খেলার চেষ্টা করব।’

‘আমরা আগামী বছরের ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ড সিরিজ খেলার সিদ্ধান্তে এসেছি। নিউজিল্যান্ড আগামী বছরের শুরুতে চারটি দলকে স্বাগত জানাবে এবং আমরা তাদের মধ্যে একটি। আমরা সুবিধাজনক সময়ে আয়ারল্যান্ড এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ খেলার চেষ্টা করছি,’ বলেন তিনি।

আগামী বছর ঠাসা সিরিজের সূচি থাকায় অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলা সম্ভব নাও হতে পারে বলে বিসিবি মনে করে। সেক্ষেত্রে নিজামুদ্দিন অবশ্য বলেন, অস্ট্রেলিয়া যখনই বাংলাদেশ সফরের সুযোগ পাবে তখন তারা একটি সিডিউল তৈরি করবে। -ইউএনবি

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading