মিজান-বাছিরের বিরুদ্ধে পরবর্তী সাক্ষ্যগ্রহণ ১৬ সেপ্টেম্বর

মিজান-বাছিরের বিরুদ্ধে পরবর্তী সাক্ষ্যগ্রহণ ১৬ সেপ্টেম্বর

উত্তরদক্ষিণ । বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২০ । আপডেট: ১৫:৩৫

দুর্নীতির মামলায় পুলিশের ডিআইজি মিজানুর রহমান ওরফে মিজান ও দুদকের পরিচালক খন্দকার এনামুল বাছিরের বিরুদ্ধে মামলার রেকর্ডিং অফিসার দুদকের সহকারী পরিচালক আব্দুল ওয়াদুদের সাক্ষ্যগ্রহণ করেছেন আদালত। তার সাক্ষ্যগ্রহণ শেষে পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ১৬ সেপ্টেম্বর দিন ধার্য করা হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক শেখ নাজমুল আলম আদালত এই আদেশ দেন।

আদালতের সংশ্লিষ্ট সূত্র এ তথ্য জানিয়েছে। এদিন মামলার বাদী দুদকের পরিচালক শেখ মো. ফানাফিল্যাকে জেরা করেন আসামি পক্ষের আইনজীবী। এরপর মামলার রেকর্ডিং অফিসার দুদকের সহকারী পরিচালক আব্দুল ওয়াদুদ সাক্ষ্য প্রদান করেন। পরে তাকে আসামি পক্ষের আইনজীবীরা জেরা শুরু করেন। জেরা শেষ না হওয়ায় পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য ১৬ সেপ্টেম্বর দিন ধার্য করা হয়। এই মামলায় এ পর্যন্ত ১৭ সাক্ষীর মধ্যে দুজনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে।

এর আগে, গত ১৮ মার্চ তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। ৪ মার্চ দুদকের পক্ষে অভিযোগ গঠন শুনানি শেষ হয়। ৯ ফেব্রুয়ারি ঢাকার সিনিয়র স্পেশাল জজ কে এম ইমরুল কায়েশ অভিযোগপত্র গ্রহণ করেন। ১৯ জানুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা দুদকের পরিচালক শেখ মো. ফানাফিল্যা এই আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।

গত বছরের ১৬ জুলাই ৪০ লাখ টাকা ঘুষ লেনদেনের অভিযোগে মিজান ও বাছিরের বিরুদ্ধে জেলা কার্যালয় ঢাকা-১ এ মামলাটি করেছিলেন দুদকের পরিচালক শেখ মো. ফানাফিল্যা।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading