নরেন্দ্র মোদীর ব্যক্তিগত টুইটার অ্যাকাউন্ট হ্যাকড
উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২০ । আপডেট: ০৯:৫২
ইন্ডিয়ার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ব্যক্তিগত টুইটার অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। টুইটারের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। হ্যাক হওয়া ওই অ্যাকাউন্ট থেকে একের পর এক টুইট করা হয়েছে। খবর বিবিসির।
খবরে জানা যায়, ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে ত্রাণের জন্য সহায়তা দিতে ফলোয়ারদের প্রতি আহবান জানিয়ে নরেন্দ্র মোদীর টুইটার অ্যাকাউন্ট থেকে বেশ কয়েকটি টুইট করা হয়েছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ত্রাণ তহবিলে এই সহায়তা দেওয়ার জন্য ফলোয়ারদের বলা হয়েছিল।
তবে পরবর্তীতে ওই অ্যাকাউন্ট থেকে এসব টু্ইট সরিয়ে নেয়া হয়েছে।
টুইটার জানিয়েছে, তারা এই ধরণের কর্মকাণ্ড নিয়ে অবহিত এবং নরেন্দ্র মোদীর টুইটার অ্যাকাউন্ট নিরাপদ করতে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে।

