সৈয়দপুরে দুস্থদের মাঝে সিলিং ফ্যান বিতরণ

সৈয়দপুরে দুস্থদের মাঝে সিলিং ফ্যান বিতরণ

শাহজাহান আলী মনন । উত্তরদক্ষিণ
সৈয়দপুর (নীলফামারী): বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২০ । আপডেট: ১১:৪১

নীলফামারীর সৈয়দপুরে মকবুল হোসেন ট্রাস্ট এর পক্ষ থেকে দুঃস্থ ও অসহায়দের মাঝে ১০টি বৈদ্যুতিক সিলিং ফ্যান বিতরণ করা হয়েছে।

বুধবার (০২ সেপ্টেম্বর) সকালে সৈয়দপুর পৌরসভা চত্বরে ৬টি এবং পাটোয়ারীপাড়ায় মকবুল হোসেন বিএম কলেজ প্রাঙ্গণে ৪টি ফ্যান বিতরণ করেন ট্রাস্টের সভাপতি এবং পৌর মেয়র অধ্যক্ষ মো: আমজাদ হোসেন সরকার।

এ সময় উপস্থিত ছিলেন, মকবুল হোসেন বিএম কলেজের অধ্যক্ষ মো: আবু রায়হান আল-বেরুনী, পৌর হিসাব রক্ষক আবু তাহের প্রমুখ।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading