হলিউড অভিনেতা রবার্ট প্যাটিনসন করোনায় আক্রান্ত

হলিউড অভিনেতা রবার্ট প্যাটিনসন করোনায় আক্রান্ত

উত্তরদক্ষিণ । শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২০ । আপডেট: ১৫:১৯

হলিউড অভিনেতা রবার্ট প্যাটিনসন করোনায় আক্রান্ত হয়েছেন। খবর বিবিসি’র।

ছয় মাস বন্ধ থাকার পর লন্ডনে ‘দ্য ব্যাটম্যান’ ছবির শুটিং শুরু করেন প্যাটিনসন। শুটিং শুরু হওয়ার মাত্র কয়েক দিনের মধ্যেই করোনা আক্রান্ত হয়েছেন এরপর ‘দ্য ব্যাটম্যান’ ছবির শুটিং বন্ধ রাখা হয়েছে।

এদিকে, ওয়ার্নার ব্রস এক বিবৃতিতে বলেছে , তারা কোনও কর্মীর ব্যক্তিগত স্বাস্থ্যের বিষয়ে কোনও মন্তব্য করবে না। তবে ব্যাটম্যান প্রোডাকশনের একজন সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন এবং নির্দেশিকা অনুসারে কোয়ারেন্টাইনে যাচ্ছেন। তাকে সাময়িকভাবে বিরতি দেওয়া হয়েছে।

ক্রিশ্চিয়ান বেল, বেন অ্যাফ্লেক, মাইকেল কীটন, জর্জ ক্লুনির মতো তারকাদের পর এবার প্রথম ব্যাটম্যান হিসেবে পর্দায় হাজির হচ্ছেন রবার্ট প্যাটিনসন। ম্যাট রীভস পরিচালিত সিনেমাটি আগামী বছর জুনে মুক্তির কথা ছিল। কিন্তু করোনা মহামারির কারণে তা পিছিয়ে অক্টোবরে মুক্তি পাবে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading