রাষ্ট্রের জন্য অশুভ সংকেত: ফখরুল

রাষ্ট্রের জন্য অশুভ সংকেত: ফখরুল

উত্তরদক্ষিণ । শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২০ । আপডেট: ১৯:১৫

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানম এবং তার বাবা মুক্তিযোদ্ধা ওমর আলীর ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একইসঙ্গে তিনি বলেন, ‘যে দেশে একজন ইউএনও সন্ত্রাসীদের হাতে মারাত্মকভাবে আক্রান্ত হয়ে মৃত্যুর সঙ্গে লড়াই করেন, সেদেশে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা কত অনিশ্চিত তা ব্যাখ্যা করে বলার কোনো অবকাশ নেই। হামলার ঘটনায় নিন্দা জানানোর কোনো ভাষা আমার জানা নেই। ন্যাক্কারজনক হামলা চালিয়ে ওয়াহিদা খানমকে গুরুতর আহত করার ঘটনা নিঃসন্দেহে একটি রাষ্ট্রের জন্য অশুভ সংকেত।’

শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিএনপির পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি এই ঘটনায় দায়ীদের অবিলম্বে গ্রেপ্তার ও বিচার দাবি করেন। পাশাপাশি ইউএনও ও তার বাবার সুস্থতা কামনা করেন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading