সাপ্তাহিক লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মা, ২য় বেক্সিমকো

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মা, ২য় বেক্সিমকো

উত্তরদক্ষিণ । শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২০ । আপডেট: ১৩:২০

সদ্য বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক লেনদেনের শীর্ষে উঠে এসেছে বেক্সিমকো ফার্মাসিটিক্যালস লিমিটেড।

ডিএসই সূত্রে জানা গেছে, সপ্তাহজুড়ে কোম্পানিটির ৩ কোটি ৬৩ লাখ ৪২ হাজার ১৭৩ টি শেয়ার লেনদেন হয়েছে । যার বাজার মূল্য ৪৩৩ কোটি ৬৪ লাখ ৭২ হাজার টাকা।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো)। কোম্পানিটির ৮ কোটি ৩৯ লাখ ১৬ হাজার ৫২৩টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২৩০ কোটি ২৭ লাখ ৫২ হাজার টাকা।

আর তৃতীয় স্থানে থাকা ব্রাক ব্যাংকের ৩ কোটি ৫ লাখ ৭৮ হাজার ১১২ টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১২০ কোটি ৭৭ লাখ ৮৭ হাজার টাকার টাকা।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ওরিয়ন ফার্মার ১০৬ কোটি ৬৫ লাখ ৮১ হাজার, স্কয়ার ফার্মার ১০১ কোটি ৪৯ লাখ ৯৮ হাজার, গ্রামীন ফোনের ৭৫ কোটি ৬৬ লাখ ৪১ হাজার, লংকা বাংলা ফাইন্যান্সের ৬৪ কোটি ১১ লাখ ২০ হাজার, লাফার্জ হোলসিমের ৫৯ কোটি ২৩ লাখ ১৬ হাজার, এক্সপ্রেস ইন্স্যুরেন্সের ৫৮ কোটি ৪২ লাখ ৭১ হাজার ও ডেল্টা ব্র্যাক হাউজিংয়ের ৫৭ কোটি ৮২ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

পুঁজিবাজারের সব খবর

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading