সোমবার প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের লেনদেন বন্ধ
উত্তরদক্ষিণ । রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২০। আপডেট: ১৩:৩০
পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের সোমবার লেনদেন বন্ধ থাকবে বলে ডিএসই সূত্রে জানা গেছে।
সোমবার (০৭ সেপ্টেম্বর) কোম্পানিটির বার্ষিক সাধারন সভা (এজিএম) সংক্রান্ত রেকর্ড ডেট। এ কারণে লেনদেন স্থগিত রাখবে কোম্পানিটি।
মঙ্গলবার কোম্পানিটির লেনদেন স্বাভাবিক নিয়মে চলবে।

