ইউএনওর ওপর হামলার ঘটনায় আরও ২ জন আটক

ইউএনওর ওপর হামলার ঘটনায় আরও ২ জন আটক
গ্রেপ্তার

উত্তরদক্ষিণ । রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২০। আপডেট: ১৪:২৫

দিনাজপুরের ঘোড়াঘাট ইউএনও ওয়াহিদা খানম ও তার বাবাকে হত্যা চেষ্টা মামলায় সন্দেহভাজন আরও দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

রবিবার (০৬ (সেপ্টেম্বর) ভোরে ঘোড়াঘাট থানা পুলিশ নিজ বাড়ি থেকে তাদের আটক করে।

আটককৃতরা হলেন- উপজেলার বানিয়াল পালশা গ্রামের খোকা শেখের ছেলে শাহজাহান শেখ (৪৫) এবং চক বাসুনিয়া বিশ্বনাথপুর গ্রামের আব্দুর রহিমের ছেলে সোহেল রানা (৩৩)।

আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম।

এর আগে শনিবার সন্ধ্যায় মামলার প্রধান আসামি আসাদুলের বড় ভাই আশরাফুল ইসলাম শাওন, সইমুদ্দিনের ছেলে সুলতান (৩৮) ও ধিরেন্দ্র নাথের ছেলে শ্যামল চন্দ্রকে (৪০) জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়।

আটককৃতরা বর্তমানে ঘোড়াঘাট থানা হেফাজতে রয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে বলে জানিয়েছেন পুলিশ। -ইউএনবি

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading