করোনা: সিলেটে আইনজীবী এবং অধ্যাপকের মৃত্যু
উত্তরদক্ষিণ । সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২০। আপডেট: ০৯:৩২
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সিলেটের আইনজীবী শুভঙ্কর দাস চন্দনের মৃত্যু হয়েছে।
তিনি সিলেট জেলা আইনজীবি সমিতির জ্যেষ্ঠ সদস্য ছিলেন।
সিলেটের শহীদ শামসুদ্দিন হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা সুশান্ত কুমার মহাপাত্র জানান, রবিবার (০৬ সেপ্টেম্বর) সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এদিকে এর আগের দিন শনিবার (০৫ সেপ্টেম্বর) রাতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) মাইক্রোবায়োলজি ও ইমিউনোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আবু বকর সিদ্দিক।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দপ্তর জানায়, মৃত্যুর আগ পর্যন্ত তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
মৃত্যুর আগে তিনি সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি, অ্যানিনিম্যাল ও বায়োমেডিকেল অনুষদের ডিন, অর্থ ও হিসাব শাখার পরিচালকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি সিকৃবির মসজিদ পরিচালনা কমিটির সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করে আসছিলেন।
শিক্ষকতার পাশাপাশি গবেষক হিসেবে আবু বকর সিদ্দিক প্রান্তিক হাওরের মানুষদের জন্য সমন্বিত খামার ব্যবস্থাপনা উন্নয়নের লক্ষ্যে কাজ করে গেছেন। সূত্র – ইউএনবি।

