হেলিকপ্টারে ঢাকায় আনা হলো করোনা আক্রান্ত এমপি বাবুকে

হেলিকপ্টারে ঢাকায় আনা হলো করোনা আক্রান্ত এমপি বাবুকে

উত্তরদক্ষিণ । সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২০। আপডেট: ১১:০২

উন্নত চিকিৎসার জন্য করোনায় আক্রান্ত খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য মো. আক্তারুজ্জামান বাবুকে (৫২) ঢাকায় নেয়া হয়েছে। খুলনার খালিশপুরের বানৌজা তিতুমীর থেকে হেলিকপ্টারযোগে সোমবার (০৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টায় তাকে ঢাকায় নিয়ে আসা হয়।

জানা গেছে, বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র শেখ হেলাল উদ্দিন এমপির বিশেষ সহযোগিতায় উন্নত চিকিৎসার জন্য আক্তারুজ্জামান বাবু এমপিকে ঢাকায় পাঠানো হয়। পরে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়।

হেলিকপ্টারে ঢাকায় আনা হলো করোনা আক্রান্ত এমপি বাবুকে

সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী মো. তসলিম হুসাইন তাজ গণমাধ্যমকে এসব তথ্য জানান।

সাংসদের পারিবারিক সূত্র জানায়, শুক্রবার খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে তার করোনা শনাক্ত হয়। আক্রান্ত হওয়ার পর থেকে আক্তারুজ্জামান বাবু খুলনা মহানগরীর টুটপাড়া ফরিদ মোল্লা মোড় এলাকার নিজ বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছিলেন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading