দিনাজপুরে বজ্রপাতে ২ জনের মৃত্যু

দিনাজপুরে বজ্রপাতে ২ জনের মৃত্যু

উত্তরদক্ষিণ । সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২০। আপডেট: ১০:৫৩

নবাবগঞ্জ উপজেলায় পৃথক বজ্রপাতে নারীসহ দুজনের মৃত্যু হয়েছে। উপজেলার দাইদপুর ইউনিয়নের দেওগাঁ ও রঘুনন্দনপুর গ্রামে রবিবার (০৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন – দেওগাঁর খলিলুল্লাহ শেখের ছেলে আব্দুল হালিম (৬২) ও মালদহ গ্রামের তৈয়ব আলীর স্ত্রী শাবানা বেগম (৪৩)।

নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অশোক কুমার চৌহান জানান, প্রতিদিনের ন্যায় আব্দুল হালিম বিকালে মাঠে গরু চড়াতে যান। সন্ধ্যায় হালকা বৃষ্টির মাঝে গরু নিয়ে বাড়ি ফেরার পথে দেওগাঁ ঈদগাহ মাঠের কাছে বজ্রপাতে গুরুতর আহত হন তিনি। পরে স্বজনরা তাকে নবাবগঞ্জ স্বাস্থ্য কমপেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অপরদিকে, একই সময়ে ভাতিজির বাড়ি থেকে নিজ বাড়িতে আসার পথে রঘুনন্দনপুরে শাবানা বেগম বজ্রপাতে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading