স্ত্রীকে শেয়ার দেবেন এনবিএলের উদ্যোক্তা

স্ত্রীকে শেয়ার দেবেন এনবিএলের উদ্যোক্তা

উত্তরদক্ষিণ । সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২০। আপডেট: ১৪:১২

পুঁজিবাজারে তালিকাভুক্ত ন্যাশনাল ব্যাংকের (এনবিএল) উদ্যোক্তা মাহবুবুর রহমান তার স্ত্রী হামিদা রহমানকে ব্যাংকটির ৭০ লাখ শেয়ার উপহার হিসেবে দেবেন বলে সোমবার (০৭ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে জানানো হয়েছে।

ডিএসই সূত্রে জানা গেছে, মাহাবুবুর রহমানের কাছে এনবিএলর এক কোটি ৪৫ লাখ ৮৭ হাজার ২০৫টি শেয়ার রয়েছে। এই শেয়ার থেকে তিনি তার স্ত্রী হামিদা রহমানকে ৭০ লাখ শেয়ার উপহার দেবেন। আগামী ৩০ কার্যদিবসের মধ্যে এই শেয়ার উপহার দেয়া হবে।

ডিএসইর তথ্য অনুযায়ী, ২৯২০ কোটি ৪০ লাখ টাকা পরিশোধিত মূলধনের এই ব্যাংকটির মোট শেয়ার সংখ্যা ৩৯২ কোটি তিন লাখ ৯৮ হাজার ৭০৫টি।

এরমধ্যে উদ্যোক্তা ও পরিচালকদের হাতে আছে ৩১ দশমিক ২২ শতাংশ শেয়ার। বাকি শেয়ারের মধ্যে সাধারণ বিনিয়োগকারীদের কাছে আছে ৪৬ দশমিক ৯৩ শতাংশ। আর প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২০ দশমিক ৬৫ শতাংশ এবং বিদেশিদের কাছে এক দশমিক ২০ শেয়ার আছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading