পপ তারকা ফেরদৌস ওয়াহিদ-এর করোনা জয়

পপ তারকা ফেরদৌস ওয়াহিদ-এর করোনা জয়

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২০। আপডেট: ০৯:১৫

করোনা জয় করে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন পপ তারকা ফেরদৌস ওয়াহিদ।

বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন শিল্পীর সহযোগী মোশাররফ আজমী। তিনি বলেন, ‘১ সেপ্টেম্বর হাসপাতাল থেকে বাসায় নিয়ে আসা হয়েছে উনাকে। এখন করোনামুক্ত হলেও শতভাগ সুস্থ নন। তবে আগের চেয়ে তিনি এখন অনেকটা ভালোর দিকে।’

মোশাররফ আজমী আরও জানান, হাসপাতালে নেওয়ার পর ফেরদৌস ওয়াহিদকে পাঁচদিন আইসিইউতে রাখা হয়েছিল। থাকতে হয়েছে মোট ১১ দিন।
গত ২০ আগস্ট জ্বর ও শারীরিক নানা জটিলতা নিয়ে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হন ফেরদৌস ওয়াহিদ।
করোনাক্রান্ত ছাড়াও ৬৭ বছর বয়সী এ সংগীতশিল্পী দীর্ঘদিন ধরেই ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদরোগসহ বার্ধক্যজনিত বেশ কিছু জটিল রোগে ভুগছিলেন।

হালের জনপ্রিয় সংগীত শিল্পী হাবীব ওয়াহিদের বাবা ফেরদৌস ওয়াহিদের সংগীত ক্যারিয়ার টানা পাঁচ দশকের। বলা যায় বাংলাদেশ সৃষ্টির সঙ্গে শিল্পী হিসেবে গানের ক্যারিয়ার শুরু করেন ফেরদৌস ওয়াহিদ। আরও স্পষ্ট করলে দেশে যে ক’জন শিল্পী পপ ঘরানার গান প্রতিষ্ঠা ও জনপ্রিয় করার পেছনে আজীবন ব্যয় করেছেন, তাদের মধ্যে অন্যতম তিনি।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading