নার্সকে উত্ত্যক্ত করায় ঠাকুরগাঁওয়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড

নার্সকে উত্ত্যক্ত করায় ঠাকুরগাঁওয়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড

আজম রেহমান । উত্তরদক্ষিণ
ঠাকুরগাঁও: মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২০। আপডেট: ১১:১০

ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের ভিতরে এক নার্সকে উত্যক্ত করায় পীরগঞ্জ উপজেলার এক যুবককে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (০৭ সেপ্টেম্বর) বিকালে হাসপাতালের ভিতরে নার্সকে উত্যক্ত করার বিষয়টি জানতে পেরে সদর উপজেলা নির্বাহী অফিসার তাৎক্ষণিকভাবে পুলিশ ফোর্স নিয়ে সেখানে উপস্থিত হন। এসময় জেলার পীরগঞ্জ উপজেলার নোহালী গ্রামের হাসান আলীর ছেলে আজিজুর রহমানকে (৩০) আটক করে তাকে জিজ্ঞাসাবাদ করা হলে সে ওই হাসপাতালের নার্সকে ইভটিজিং (উত্যক্ত) করার কথা স্বীকার করে। পরে সেখানেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আটক যুবককে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুন।

উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুন জানান, আজিজুর রহমানের সাথে ওই নার্সের বিয়ে ঠিক হয়েছিল, কিন্তু পরবর্তীতে তার সাথে বিয়ে না হয়ে অন্যত্র সেই নার্সের বিয়ে হওয়ায় তাকে লাগাতার উত্যক্ত করে যাচ্ছিল আজিজুর রহমান। একই ভাবে আজকেও তাকে উত্যক্ত করার সময় তাকে আটক করা হয়।

ভবিষ্যতে এ ধরনের জনস্বার্থবিরোধী কর্মকাণ্ড এড়াতে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading