নড়াইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ডিশ লাইন কর্মীর মৃত্যু

নড়াইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ডিশ লাইন কর্মীর মৃত্যু

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২০। আপডেট: ১০:৪০

নড়াইলের লোহাগড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্থানীয় এক ক্যাবেল অপারেটর টেকনেশিয়ানের মৃত্যু হয়েছে। লোহাগড়া পৌর এলাকার রাজপুর গ্রামে সোমবার (০৮ সেপ্টেম্বর) এ ঘটনা ঘটে।

নিহত ইয়াসিন উপজেলার দিঘলিয়া ইউনিয়নের কোলা গ্রামের হান্নান শেখের ছেলে।

স্থানীয়রা জানান, ইয়াসিন লাইন মেরামত করতে কখন খুঁটিতে ওঠেছিলেন তা কেউ খেয়াল করেনি। রাত ৯টার দিকে তাকে বিদ্যুৎতের তারে ঝুলতে দেখে লোহাগড়া ফায়ার সার্ভিসে ফোন দেয়া হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ইয়াসিনকে উদ্ধার করে লোহাগড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading