রাঙ্গামাটিতে চা দোকানিকে গুলি করে হত্যা
উত্তরদক্ষিণ । বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২০। আপডেট ১১:৩০
রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলার ঘিলাছড়িতে মঙ্গলবার রাতে সন্ত্রাসীদের গুলিতে এক চা দোকানি নিহত হয়েছেন। নিহতের নাম সুরেশ চাকমা (৬৫) বলে জানা গেছে।
নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাব্বির আহমেদ জানান, নানিয়ারচর উপজেলার রাঙ্গামাটি-খাগড়াছড়ি সড়কের ঘিলাছড়ি আর্মি ক্যাম্প থেকে তিন কিলোমিটার উত্তর দিকে রাবার বাগান নামক স্থানে চায়ের দোকানে বসেছিলেন সুরেশ। রাত ৮টার দিকে সিএনজি অটোরিকশাযোগে এসে অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই সুরেশ মারা যান।
তবে কেন এবং কারা তাকে হত্যা করেছে তা পরিষ্কার নয়, বলেন ওসি। -ইউএনবি

