কুমড়ার ভেতর ঢুকিয়ে ফেনসিডিল পাচার!

কুমড়ার ভেতর ঢুকিয়ে ফেনসিডিল পাচার!

উত্তরদক্ষিণ । বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২০। আপডেট ১১:৫০

যশোরের চৌগাছায় অভিনব কায়দায় চালকুমড়ার ভেতর ফেনসিডিল ঢুকিয়ে পাচারের সময় একজনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) দুপুরে চৌগাছার সিংহঝুলি এলাকায় একটি ইজিবাইকে করে যাওয়ার সময় তিনটি চালকুমড়াসহ তাকে আটক করা হয়। এসময় ওই কুমড়াগুলোর ভেতর থেকে ৭৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

আটক রহমান (৫৫) চৌগাছা উপজেলার পিতাম্বরপুর গ্রামের মৃত খোদাবক্সের ছেলে।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিফাত খান রাজীব জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে চৌগাছা-যশোর সড়কের সিংহঝুলি এলাকায় একটি ইজিবাইক (অটোরিকশা) তল্লাশি করে তিনটি কুমড়ার ভেতর বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৭৪ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। অভিনব কায়দায় ফেনসিডিল চোরাচালানে জড়িত রহমান নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে এবং এলাকাবাসীর উপস্থিতিতে ফেনসিডিল জব্দ করা হয়েছে। জড়িতদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে বলেও জানান ওসি।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading